আমি পদ্মজা (হার্ডকভার)
জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান, সেই আলোর পাশেই লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া। যেন শরতের শুভ্র মেঘের কোলে বিদ্যুতের ঝলক। দুটি প্রাণের সুরময় জাল - একটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, অন্যটি রাহুর গ্রাসে আচ্ছন্ন। এক নারীর চোখে স্বপ্নের স্বর্গ, আর তার প্রিয়তমের জীবনে নরকের দ্বার। যে ভূমিতে মৌসুমী ফুলের সৌরভ মেশে বিষাক্ত আগাছার নিঃশ্বাসে, সে ভূমিতে কেমন করে টিকে থাকে পবিত্র প্রেম? কে জিতবে এই যুদ্ধে - প্রভাতের আলো, নাকি রাত্রির ছায়া? একটি রহস্যময় বাঁধন, যেখানে প্রতিজ্ঞার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে ছলনার বিষ, প্রতিটি আলিঙ্গনে মিশে আছে মৃত্যুর স্পর্শ। দুটো আত্মার এই নৃত্য, একটি স্বর্গীয় সুরে বাঁধা, অন্যটি পাতালের তালে। মিলন-বিরহের এই ছলে, কোনটি সত্য, কোনটি ভ্রমজালে?
কচি কাঁচাদের ছড়া পড়া ধরা(পেপারব্যাক)
ছড়াকার ও কবি কাজী নূরুল ইসলাম, পিতা কাজী জয়নাল আবেদীন, মাতা- মোসাঃ খূর্শেদা খানম কিশোরগঞ্জের হাওর অঞ্চলের নিকলী উপজেলাধীন ছাতিরচর গ্রামের অধিবাসী। জন্ম ৫ই মে ১৯৪৫ইং। ১৯৭২ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হোন। ১৯৭৪ সালে ছাতিরচর জুনিয়ার হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে বিনাবেতনে তার শিক্ষকতার জীবন শুরু হয়। ছাত্র জীবনে থেকেই লেখালেখির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তিনি শিশুশিক্ষার জন্য একজন নিবেদিত প্রাণ। তার নিজ গ্রাম ছাতিরচর সহ কিশোরগঞ্জের আরও কয়েকটি অঞ্চলের শিক্ষার্থীগণ তার শিক্ষার আলোয় আলোকিত।
বাদল দিনের প্রথম কদম ফুল(হার্ডকভার)
হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা। স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতিকে হুমায়ুন আহমেদ উপহার দিয়েছেন তাঁর অসামান্য বই, নাটক এবং চলচ্চিত্র। চলচ্চিত্রের বদৌলতে মানুষকে করেছেন হলমুখী, তৈরি করে গেছেন বিশাল পাঠকশ্রেণীও। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ দেখতে দর্শকের ঢল নামে। এছাড়া শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, ঘেটুপুত্র কমলা প্রভৃতি চলচ্চিত্র সুধীজনের প্রশংসা পেয়েছে। অনন্য কীর্তি হিসেবে আছে তাঁর নাটকগুলো। এইসব দিনরাত্র, বহুব্রীহি, আজ রবিবার, কোথাও কেউ নেই, অয়োময়ো আজও নিন্দিত দর্শকমনে। হিমু, মিসির আলি, শুভ্রর মতো চরিত্রের জনক তিনি। রচনা করেছেন নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জোছনা ও জননীর গল্পের মতো সব মাস্টারপিস। শিশুতোষ গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে হুমায়ূন আহমেদ এর বই সমূহ এর পাঠক সারাবিশ্বে ছড়িয়ে আছে। হুমায়ূন আহমেদ এর বই সমগ্র পৃথিবীর নানা ভাষায় অনূদিতও হয়েছে। সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯৪), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), মাইকেল মধুসূধন দত্ত পুরস্কার (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮), শিশু একাডেমি পুরস্কার, জয়নুল আবেদীন স্বর্ণপদকসহ নানা সম্মাননা। হুমায়ূন আহমেদ এর বই, চলচ্চিত্র এবং অন্যান্য রচনা দেশের বাইরেও মূল্যায়িত হয়েছে৷ ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর, তৎকালীন পূর্ব পাকিস্তানে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কুতুবপুরে পীরবংশে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে তিনি ইহলোক ত্যাগ করেন। গাজীপুরে তাঁর প্রিয় নুহাশ-পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।
তিন(হার্ডকভার)
"তিন"বইটির ফ্লাপের কিছু কথা: মানুষ বলে চোখে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস | করবে না। এখন প্রশ্ন হচ্ছে নিজের চোখকেও। বা কতখানি বিশ্বাস করা যায়? নিজেকে নিজে। প্রশ্ন করুন তাে। বিশ্বাস জিনিসটাই তাে নিজের চোখে দেখার। পরও মাঝে মাঝে ভেঙে যায়। তখন?। অন্তিক মাহমুদ-এর তৃতীয় বই, আবার বই এ মূল চরিত্রও তিনটি। এই কারণেই নতুন এই । বই এর নাম রাখা হয়েছে ‘তিন। বইটির সম্পর্কে কিছু কথা: শুরুতেই বলে নিতে চাই, আমার আগের বছরে বইমেলার জন্য লেখা বই ‘চ’ এত ভালােভাবে গ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আমি নিজেই বুঝিনি বইটার চাহিদা এত বেশি থাকবে। আমি কেন, আমার প্রকাশকও বুঝতে পারেননি। বইমেলায় বহুবারই আমার সামনে বই শেষ হয়ে গিয়েছিল। আমার মতাে তুচ্ছ একটা মানুষের জন্য ব্যাপারটা কত বড় সেটা আপনাদের বােঝাতে পারব না। বইয়ে কি তার মানে কোনাে খুঁত ছিল না? উঁহু, ছিল। আপনারা প্রথম বইয়ে কিছু ফিডব্যাক দিয়েছিলেন। আমি এগুলাে দেখেছি এবং সত্যি বলতে যুক্তিসংগতই লেগেছে। আপনারা বলেছিলেন বাটারফ্লাই ইফেক্ট-এর জন্য যে অপশনগুলাে দিয়েছিলাম, তার অনেকগুলােই খুব একটা গুরুত্ব বহন করেনি। ভুল বলেননি। গতবার তা করেছিলাম যাতে গল্প থেকে আপনারা বারবার ছুটে না যান। কিন্তু এবার আপনাদের কথা মাথায় রেখে অপশনগুলােতে সামান্য পরিবর্তন এনেছি। এবার আপনি যে সিদ্ধান্ত নেবেন, তা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। ঠিক হলে তাে হলােই। কিন্তু ভুল হলে আপনার গল্প সেখানেই শেষ হয়ে যাবে। আরেকটা ফিডব্যাক ছিল- মূল দুই চরিত্র বাদে বাকিদের সম্পর্কে খুব একটা জানা যায়নি। এবারাে আপনারা ঠিক। এতগুলাে চরিত্রকে স্পটলাইট দেয়া আমার জন্য বেশ কঠিন ছিল। কিন্তু এবার ব্যাপারটা মাথায় আছে। আশা করি এবারের বইয়ের চরিত্রগুলাে নিয়ে আপনাদের একই জিনিস মনে হবে না। তাে তার মানে কি এই বই একদম নিখুঁত? না। কিন্তু তারপরেও আশা করি এই গল্প আপনাদের ভালাে লাগবে। আর মনে রাখবেন, সব গল্পই ইউটিউবে বলা যায় না। বইটি পড়ার নিয়ম গল্পে অনেকগুলাে অধ্যায় আছে। কিছু কিছু অধ্যায় স্বাভাবিকভাবেই শেষ হয়েছে, কিন্তু কিছু কিছু অধ্যায়ের শেষে আপনাকে কয়েকটি অপশন দেওয়া হবে। সেই অপশন আপনাকে সাহায্য করবে গল্পটি এগিয়ে নেওয়ার জন্য। আপনার ডিসিশন গল্পে প্রভাব ফেলবে। বলতে গেলে আপনার সিদ্ধান্তই গল্পের বিভিন্ন এন্ডিং আনতে সক্ষম। যেসব অধ্যায়ে অপশন আছে, সেই সব অধ্যায়ের অপশনগুলাের পাশে পরবর্তীতে সেই অপশন সিলেক্ট করার জন্য কোন অধ্যায়ে যেতে হবে সেটা উল্লেখ করা আছে। উদাহরণস্বরূপ- যদি আপনি কোনাে অধ্যায়ের শেষে অপশন ‘১, ২’, ‘৩' এর মধ্যে অপশন ১ নেন এবং তার পাশে যদি বলা থাকে অধ্যায় ৪-এ যান, গল্পকে সামনে বাড়িয়ে নেওয়ার জন্য আপনি গল্পের অধ্যায় ২, ৩ বাদ দিয়ে সরাসরি ৪-এ যাবেন। আর যেসব অধ্যায় এর শেষে কোননা প্রকার অপশন নেই সেই সব অধ্যায় শেষ করার পরে আপনি স্বাভাবিক যেভাবে বই পড়েন সেভাবেই পরবর্তী অধ্যায় পড়বেন। আশা করি নিয়মটা খুব একটা কঠিন না। আর কঠিন হলে আমি দুঃখিত।
হিমু সমগ্র(হার্ডকভার)
“হিমু সমগ্র” বইয়ের ভূমিকা হিমুকে নিয়ে কতগুলি বই লিখেছি নিজেও জানি না। মন মেজাজ খারাপ থাকলেই হিমু লিখতে বসি। মন ঠিক হয়ে যায়। বেশি লেখার ফল সব সময় শূভ হয় না। আমার ক্ষেত্রেও হয় নি। অনেক জায়গাতেই ল্যাজে গোবরে করে ফেলেছি। হিমুর পাঞ্জাবির পকেট থাকে না অথচ একটা বই-এ লিখেছি সে পকেট থেকে টাকা বের করল। হিমুর মাজেদা খালা এক বই-এ হয়ে গেলো মাজেদা ফুপু। তবে হিমু যে ঠিক আছে তাতেই আমি খুশি। হিমু ঠিক আছে, হিমুর জড়ৎ ঠিক আছে। তার বয়স বাড়ছে না। সে বদলাচ্ছে না। এই আনন্দ সংবাদ নিয়ে ভূমিকা শেষ করেছি। সব হিমুকে বন্দি করে যে প্রকাশক বিশাল হিমু সমগ্র বের করলেন তাঁকে (মনিরুল হক, অনন্যা। ধন্যবাদ। হুমায়ূন আহমেদ 13.11.2006 “হিমু সমগ্র” বইয়ের সূচিপত্র * ময়ূরাক্ষী * দরজার ওপাশে * হিমু * পারাপার * এবং হিমু ... * হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম * হিমুর দ্বিতীয় প্রহর * হিমুর রূপারী রাত্রি * একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা * তোমাদের এই নগরে * চলে যায় বসন্তের দিন * সে আসে ধীরে * আঙুল কাটা জগলু * হলুদ হিমু কালো র্যাব * আজ হিমুর বিয়ে
শঙ্খচূড় প্রথম খন্ড(হার্ডকভার)
অমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকার। চারপাশের সুনসান নীরবতার মধ্যে ঘোড়ার খুরের একটানা ঠকঠক শব্দটা বেশ কানে বাজছে। চলন্ত জুড়িগাড়ির ভেতর মৃদু আলোয় জড়সড় শঙ্কিত দুটি নারীমুখ। লণ্ঠনের কম্পমান আলোয় তাদের ছায়া কাঁপছে। দূর কোথাও থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে নাম-না-জানা প্রাণীর বিভীষিকাময় চিৎকার। সেই চিৎকারে গা হিম হয়ে আসে। যেন কোনো অশরীরী অশুভ আত্মা ভর করেছে তাদের ওপর। রানি বিভাবতী পাশে বসে থাকা শাশুড়িমাতার হাতখানা ধরলেন। তার শরীর কাঁপছে। মুখ রক্তশূন্য। চোখে আতঙ্ক। তিনি ফ্যাকাশে গলায় বললেন, 'মা...।' অন্নপূর্ণা দেবী পুত্রবধূর হাতখানা হাতের মুঠোয় শক্ত করে ধরলেন। তবে কথা বললেন না। যেন এই অশুভ রাত্রির অন্ধকারে তিনিও সাহস সঞ্চয় করতে চাইছেন। বিভাবতী বললেন, 'উনি সুস্থ হয়ে উঠবেন তো, মা?' অন্নপূর্ণা দেবী এবারও কথা বললেন না। তিনি গাড়ির ঘুলঘুলিতে চোখ রাখলেন। পেছনে আরেকটি জুড়িগাড়ি। তার পেছনে সতর্ক ভঙ্গিতে দুটি ঘোড়া পাশাপাশি এগিয়ে আসছে। একটিতে তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্য। অন্যটিতে ভাশুরপুত্র অক্ষয়াদিত্য। অক্ষর রাজ্যের সেনাপতিও। তারা এই গভীর রাতে যাচ্ছেন দুর্গাপুরের অশ্বত্থাশ্রমে। সেখানে আশ্চর্য এক সাধুর আবির্ভাব ঘটেছে। জনশ্রুতি রটেছে যে সাধু স্পর্শের মাধ্যমেই লোকের রোগব্যাধি সারিয়ে দিতে পারেন। এই কথা রাজ্যের রাজধানী চন্দ্রগড় রাজবাড়ি অবধিও পৌঁছে গেছে। চন্দ্রগড় রাজ্যের নামেই রাজধানীরও একই নাম 'চন্দ্রগড়'। সাধুর এমন অলৌকিক ক্ষমতার কথা শুনে রাজমাতা অন্নপূর্ণা দেবী ভেতরে- ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন। তবে সে কথা বাইরে কারও কাছেই প্রকাশ করেন নি তিনি। কিন্তু দিন তিনেক আগে রাতে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখে নিজেকে আর স্থির রাখতে পারেন নি রাজমাতা। সেই দুঃস্বপ্নই তাকে মধ্যরাতের এই গোপন যাত্রায় বাধ্য 1